জেনেটিক ড্রিফ্ট

আজকে আমাদের আলোচনার বিষয়-জেনেটিক ড্রিফ্ট

জেনেটিক ড্রিফ্ট (Genetic Drift)

জেনেটিক ড্রিফ্ট হচ্ছে বংশগতির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধারণা যা কার্যোপযোগী ব্রুড সংখ্যার কার্যক্রম । এটি হচ্ছে কোনো একটি জনতার জিন বা এলিলের পরিবর্তন ঘটানো অর্থাৎ কোনো জীবের প্রকৃত জিন-এর ঘটন সংখ্যার পরিবর্তন যা ব্রুড স্টকের ঋণাত্মক নির্বাচন কিংবা অসম প্রজনন প্রক্রিয়ায় (অন্তঃপ্রজনন, নির্বাচন, নমুনায়ন) ঘটে থাকে ।

এটি শুধু জিনের ঘটন সংখ্যার পরিবর্তনই করে না তার সাথে জিন বা এলিল জনতা থেকে হারিয়ে যাওয়ার অন্যতম অনুঘটক হিসেবে বিবেচনা করা হয়। জেনেটিক ড্রিফটের ফলে কোনো জীবের তথা মৎস্যকুলের নিম্নোক্ত ক্ষতিসাধিত হয়ে থাকে :
১। জেনেটিক ড্রিফ্ট জনতার বাঁচার সামর্থ্যকে কমিয়ে দেয়;
২। পরিবেশের সাথে খাপ খাওয়ানো ক্ষমতা কমিয়ে দেয় ।

 

অন্যদিকে হ্যাচারিতে এটি সাধারণত এক বংশধর থেকে অন্য বংশধরের জন্য নির্বাচন অর্থাৎ বাছাই করলে তখন নমুনায়ন ত্রুটিজনিত কারণে জেনেটিক- ড্রিফ্ট ঘটে থাকে । এটি নিম্নলিখিত উপায়ে দূর করা যায় :

১। কার্যোপযোগী ব্রুডের সংখ্যা বাড়িয়ে অর্থাৎ কোনো হ্যাচারিতে যদি কার্যোপযোগী ফ্রডের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে প্রজননের মাত্রা বাড়বে এবং পাশাপাশি জিনের হ্রাসের প্রবণতা কমবে । ২। বিভিন্ন বাছাইকরণ পদ্ধতির মাধ্যমে জেনেটিক -ড্রিফ্ট কমানো যায় ।

 

জেনেটিক ড্রিফ্ট

 

ঋণাত্মক নির্বাচন প্রবণতা (Negative Selection )

আমাদের দেশের বেশিরভাগ হ্যাচারি অপারেটর নিজেদের নার্সারি বা খামারের উৎপাদিত মাছের পোনার সিংহভাগ বিক্রয়ের পর অবিক্রিত পোনা নিজস্ব পুকুরে লালন-পালন করে থাকে । আবার এসব পোনার মধ্যে দ্রুত বর্ধনশীল পোনাগুলো বেশি লাভের আশায় বিক্রি করে দেয়।

আর অপেক্ষাকৃত ছোট আকারের কম বর্ধনকিল পোনা নিজের পুকুরে ব্রুড হিসেবে তৈরি করে পরবর্তীতে প্রজনন ঘটানো হয় । ব্রুড মাছ বাছাইয়ে এই অসচেতনতামূলক কার্যক্রমকে বলে ঋণাত্মক নির্বাচন প্রবণতা। ঋণাত্মক নির্বাচনের ফলে হ্যাচারিতে উৎপাদিত পোনায় নিম্নোক্ত বৈসাদৃশ্যগুলো পরিলক্ষিত হয়:

১. উৎপাদিত পোনাসমূহ বংশগত কারণেই অনুন্নত ও নিম্নমানের হয় ।

২. মাছের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদনের ক্ষেত্রে তারতম্য দেখা দেয় ।

ঋণাত্মক নির্বাচন নিম্নোক্ত উপায়ে দূর করা যায়—

১. সে সমস্ত হ্যাচারিতে উন্নত জাতের ব্রুড মাছ রয়েছে সে সমস্ত হ্যাচারি হতে ব্রুড বিনিময় করা;

২. দ্রুত বর্ধনশীল পোনা বাছাই করে ব্রুড তৈরি করা ।
৩. ব্রুড ব্যাংক স্থাপন প্রকল্পের মাধ্যমে উন্নত ব্রুড মাছ সংগ্রহ/উৎপাদন করা ।

 

জেনেটিক ড্রিফ্ট

Leave a Comment